BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর

বন্যায় সিলেট সুনামগঞ্জে ভয়াবহ পরিস্থিতিতে লাখ লাখ মানুষ
বাংলাদেশের উত্তর পূর্বে সিলেট সুনামগঞ্জ অঞ্চলে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। কী পরিস্থিতি সেখানে?
এই খবর নিয়ে আরো তথ্য
বাংলাদেশে কি করোনাভাইরাসের নতুন ঢেউ আসছে?
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যে দেখা যাচ্ছে যে, করোনাভাইরাসে আক্রান্তের হার ৬.২৭ শতাংশ। মাত্র চারদিন আগেই এই হার ছিল দুই শতাংশের নিচে ছিল।
পুলিশের যে নিষ্ঠুরতার ভিডিও ভারতকে নাড়া দিয়েছে
ভিডিওতে দেখা যায়, পুলিশ এই মুসলিমদের রড দিয়ে পেটাচ্ছে, প্রতিবার রডের বাড়ি পড়ার পর তার শব্দ শোনা যাচ্ছে, এরপরই শোনা যাচ্ছে চিৎকার। বিজেপির এক নেতা ভিডিওটি শেয়ার করে লিখেছেন, এই পিটুনি একটা উপহার।
'রাশিয়া ধোয়া তুলসী পাতা নয়, রাশিয়া যা রাশিয়া তাই': লাভরভ
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলছেন, ইউক্রেনকে নেটোর মধ্যে টেনে আনা যে একটি অপরাধমূলক কাজ সেটা তারা পশ্চিমা বিশ্বকে বোঝাতে ব্যর্থ হয়েছেন।
দুপুরে তিন ঘণ্টা কাজ করা কেন নিষিদ্ধ করেছে সৌদি আরব?
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, তিন মাস দুপুরে তিন ঘণ্টা শ্রমিকরা কোন কাজ করতে পারবে না। কেন এই নিষেধাজ্ঞা দেয়া হলো?
সুইস ব্যাংকে এক বছরেই বাংলাদেশিদের ৩০০০ কোটি টাকা
সুইস ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে কয়েক বছরের যে পরিসংখ্যান দেয়া হয়েছে, তাতে বাংলাদেশিদের জমা করা অর্থের এই বৃদ্ধি এক বছরের ব্যবধানে সর্বোচ্চ।
ভোট বাতিল করতে ভাইস প্রেসিডেন্টকে চাপ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিলের জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখনকার ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সকে অবৈধভাবে চাপ দিয়েছিলেন।
প্রথমবারের মতো রপ্তানি করা হবে রংপুরের হাড়িভাঙ্গা আম
বাংলাদেশের উত্তরের জেলা রংপুরের হাড়িভাঙ্গা আম এক সময় শুধু স্থানীয়ভাবে পরিচিত ছিল। কিন্তু এবছর এই আম প্রথম বারের মত রপ্তানি করার উদ্যোগ নেয়া হচ্ছে।
ঢাকায় পাতাল রেল নির্মাণের কাজ শুরু হচ্ছে সেপ্টেম্বরে
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যাবে এই পাতাল রেল। কী থাকছে এই পাতাল রেলে?
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ
ভিডিও, রুশ সৈন্য চলে যাবার পর চেরনোবিলে বিবিসির সংবাদদাতা, স্থিতিকাল 2,34
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এক পর্যায়ে রুশ সৈন্যরা চেরনোবিলের বন্ধ হয়ে যাওয়া পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছিল। রুশ সৈন্যরা চলে গেলেও কেন্দ্রটির পাহারায় নিয়োজিত ১৭০ জন ইউক্রেনিয় ন্যাশনাল গার্ড এখনো লাপাত্তা।
ভিডিও, ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন নিয়ে যা জানা যায়, স্থিতিকাল 10,49
১৯৫৩ সালে সোভিয়েত স্বৈরশাসক জোসেফ স্ট্যালিনের মৃত্যুর পর থেকে দীর্ঘসময় ক্রেমলিনের নেতৃত্বে থাকা নেতা তিনি।
ভিডিও, কমেডিয়ান থেকে যেভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি , স্থিতিকাল 2,32
ইউক্রেনের প্রেসিডেন্ট এই মূহুর্তে আলোচনার কেন্দ্রে। আসলে বাস্তব জীবনে তার রোমাঞ্চকর উত্থানটাই একটা সিনেমার গল্পের মতো।
ভিডিও, রাশিয়ার ভাণ্ডারে কত পারমাণবিক অস্ত্র আছে?, স্থিতিকাল 7,47
রাশিয়ার ভাণ্ডারে কত পরমাণু অস্ত্র আছে? আর বাকি পারমাণবিক শক্তিধর দেশগুলোতেই বা এ ধরণের কী পরিমাণ অস্ত্র আছে?
অডিও ও ভিডিও
ভিডিও, কেন সুইস ব্যাংকে অর্থ রাখতে চান ধনীরা?, স্থিতিকাল 5,27
বাংলাদেশের বিত্তশালীরা তাদের টাকা গচ্ছিত রাখার জন্য সুইস ব্যাংককে কেন বেছে নিচ্ছেন? সুইস ব্যাংকের বিশেষত্ব কী?
ভিডিও, 'ইয়াবা ঢুকিয়ে মামলার ভয়', ছাড়া পেয়ে দমে যাননি অধিকারকর্মী মিজানুর রহমান, স্থিতিকাল 3,12
গত কয়েকবছর ধরে বিভিন্ন সামাজিক ইস্যুতে নানা ধরণের নাগরিক আন্দোলন করছেন জুরাইনের মিজানুর রহমান। গত সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেয়া হয়। ছাড়া পেয়ে কী বলছেন তিনি?
ভিডিও, জনগণকে কেন চা পান কমাতে বলেছে পাকিস্তান?, স্থিতিকাল 2,53
দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে পাকিস্তানে জনগণকে পাকিস্তানের জনগণকে চা পানের পরিমাণ কমাতে বলা হয়েছে।
ভিডিও, 'দুধের দাম বাড়িয়েছি, এখন ক্রেতা কমে গেছে', স্থিতিকাল 4,09
ভারত থেকে গরু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় গেলো কয়েক বছরে বাংলাদেশ গবাদি পশু উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে।
ভিডিও, পদ্মা সেতু নির্মাণের খরচ এত বেশি কেন?, স্থিতিকাল 3,42
২৫শে জুন উদ্বোধনের দিন যত ঘনিয়ে আসছে, পদ্মা সেতু নিয়ে আলোচনাও ততই বাড়ছে। আর সে আলোচনার বড় একটা জায়গা জুড়ে সেতুর নির্মাণ ব্যয়।
ভিডিও, কলার খোসায় ছবি আঁকা যার নেশা, স্থিতিকাল 2,09
অ্যানা হোয়নিৎস্কা হচ্ছেন এমন একজন শিল্পী যিনি কলার খোসার ওপর দাগ কেটে অভিনব এই শিল্পকর্ম গড়ে তোলেন।
ভিডিও, বিক্ষোভকারী মুসলিমদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে ভারত, স্থিতিকাল 3,27
ভারতে ক্ষমতাসীন বিজেপির দুজন নেতা ইসলামের নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ভারতের মুসলিমরা কিছুদিন ধরে বিক্ষোভ করছেন। তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ।
শুনুন, প্রবাহ
১৩:৩০ GMT - ১৩:৫৯ GMT
শুনুন, পরিক্রমা
১৬:৩০ GMT - ১৬:৫৯ GMT
চিঠিপত্র ও মতামত
পাচারকৃত অর্থকে বৈধতাদানের প্রস্তাব আর নূপুর শর্মার মন্তব্য নিয়ে প্রশ্ন
কর দিলেই বিদেশে অর্জিত সম্পদ ও অর্থ নিয়ে প্রশ্ন না করার যে সুযোগ বাংলাদেশে এবারের বাজেটে দেয়া হয়েছে তা নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। আর ইসলামের নবীকে নিয়ে ভারতের নূপূর শর্মার 'বিস্ফোরক' মন্তব্য নিয়ে ক্ষোভ কমছে না।
বিশেষ প্রতিবেদন
নূপুর শর্মা বিতর্কে আরব বিশ্বের চাপে ভারত কেন পিছু হটলো
ইসলামের নবী সম্পর্কে ভারতের শাসক দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যের পর আরব দেশগুলো যেভাবে প্রতিবাদ জানিয়েছে তা নজিরবিহীন। ভারতে মুসলমানদের ওপর আক্রমণের ব্যাপারে এসব দেশ এর আগে তেমন কথা বলেনি।
ইতিহাসের সাক্ষী
ব্রিটিশ সিংহাসনে যেভাবে রানি এলিজাবেথের অভিষেক হয়েছিল
রানি এলিজাবেথের বয়স তখন ২৬। তিনি আবদার করেছিলেন যে, তার অভিষেক অনুষ্ঠানটি যেন সরাসরি টেলিভিশনে দেখানো হয়। সেদিন তার সহচরীর দায়িত্বে ছিলেন এমন দুজন বর্ণনা করেছেন সেই ঐতিহাসিক দিনটির ঘটনাবলী।
এ সপ্তাহের সাক্ষাৎকার
ভিডিও, 'বেঁচে থাকব সেটা চিন্তা করিনি' - ফরহাদ মজহার, স্থিতিকাল 23,46
বাংলাদেশের কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার নানা কারণেই সবসময় আলোচনায় থাকেন। নিজের বেশভূষা সম্পর্কে, ইসলামপন্থীদের সাথে সখ্য - নানা বিষয়ে কথা বলেছেন তিনি।
অন্যান্য খবর
সিরিয়ায় অভিযান চালিয়ে আইএস নেতাকে ধরে আনলো মার্কিন বাহিনী
দুটি হেলিকপ্টারে করে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী সিরিয়ার একটি গ্রামে গিয়ে নেমেছিল, তারপর সেখান থেকে ইসলামিক স্টেটের সিনিয়র এক নেতাকে ধরে নিয়ে আসে তুর্কি সীমান্তের কাছে।
ইউক্রেনকে ইইউ'র সদস্য করতে জার্মানি-ফ্রান্স-ইতালির সমর্থন
ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে প্রভাবশালী তিন দেশের নেতারা কিয়েভ সফরে গিয়ে বলেছেন, তারা ইইউ-তে যোগ দেয়ার জন্য ইউক্রেনের আবেদন সমর্থন করেন এবং অবিলম্বে ইউক্রেনকে সদস্য প্রার্থীর মর্যাদা দেয়া উচিৎ।
সাংবাদিকের শাস্তি শুধু তিরস্কার নয়, ১০ লাখ টাকা জরিমানারও প্রস্তাব
বাংলাদেশে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে অসদাচরণ বা অন্যায় করলে শাস্তি হিসাবে বর্তমানে তিরস্কারের যে বিধান রয়েছে তার পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব করেছে প্রেস কাউন্সিল। এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিক নেতাদের অনেকে।
ইউক্রেনের সেভেরোদোনেৎস্ক শহরে আটকে পড়েছে হাজারো মানুষ
শহরটি থেকে বের হওয়ার সর্বশেষ সেতু এই সপ্তাহের শুরুর দিকে ধ্বংস করে দিলে ১২ হাজারের মত মানুষ আটকা পরে যায়। কয়েক সপ্তাহ ধরেই সেভেরোদোনেৎস্কের নিয়ন্ত্রণ নেয়া রাশিয়ার সৈন্যদের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশে আদমশুমারি শুরু, 'ডিজিটাল জনশুমারি' কেন বলা হচ্ছে
বাংলাদেশে ১১ বছর পর বুধবার থেকে শুরু হয়েছে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। আজ থেকে এক সপ্তাহ সারা দেশজুড়ে তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে।
আজট কারখানায় ইউক্রেনীয় যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান রুশ বাহিনীর
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেভেরোদোনেৎস্ক শহরের আজট রাসায়নিক কারখানায় মারিউপোলের আজভস্টাল ইস্পাত কারখানার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
যে অসুখে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সুস্থ অঙ্গকে আক্রমণ করে
অটোইমিউন ডিজিজ হলে একজন ব্যক্তির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুলে সুস্থ অঙ্গ প্রত্যঙ্গকে উল্টো আক্রমণ করে তা ক্ষতিগ্রস্ত করে। যে অসুখ শনাক্ত করা মুশকিল, নেই কোন নিরাময়।
বাংলাদেশে প্রথমবারের মত গর্ভাবস্থায় শিশুর জিনগত ত্রুটি নির্ণয় চালু
চিকিৎসকরা বলছেন, মায়ের গর্ভে ভ্রূণ থাকা অবস্থায় ১১ থেকে ১৪ সপ্তাহের মধ্যে এই পরীক্ষাটি করালে ভ্রূণের জিনগত কোন ত্রুটি আছে কিনা সেটার ঝুঁকি নির্ণয় করা যাবে।
ফটো গ্যালারি
ড্রাকুলা সম্মেলনে ভ্যাম্পায়ারের সাজে কেন এত মানুষের জমায়েত
উত্তর ইংল্যান্ডের হুইটবিতে জড়ো হয়েছিলেন প্রায় দেড় হাজার মানুষ। এরা সবাই পরে এসেছিলেন ভ্যাম্পায়ারের পোশাক। কিন্তু তারা কী আসলেই রক্তপায়ী?
বিবিসির ব্যাখ্যা ও বিশ্লেষণ
করোনাভাইরাসের লক্ষণ, উপসর্গ, চিকিৎসা, কীভাবে ঠেকাবেন, কোথায় যাবেন, কতটা ভয়াবহ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি নিয়ে বিবিসি বাংলার ব্যাখ্যা বিশ্লেষণধর্মী ভিডিও ও প্রতিবেদন।
আর্কাইভ
আপনার স্বাস্থ্য: কী, কেন, কীভাবে?
বিবিসি বাংলার স্বাস্থ্য সিরিজ। দৈনন্দিন জীবনে কিভাবে ভালো থাকবেন? সুস্বাস্থ্যের টিপস। ছোটখাটো শারিরীক বিপত্তির লক্ষ্মণ ও উপশমের উপায়।
তিরিশে ফিনিশ?
বাংলাদেশে ত্রিশোর্ধ নারীদের ইচ্ছা-অনিচ্ছা, আবেগ-অনুভূতি, সুখ-দুঃখ আর নানা সংগ্রামের গল্প নিয়ে বিবিসি'র ভিডিও ধারাবাহিক।
ভিডিও, শেখ হাসিনার সাক্ষাৎকার, স্থিতিকাল 22,52
বাংলাদেশের প্রশ্নবিদ্ধ নির্বাচন ও ‘ত্রুটিপূর্ণ’ গণতন্ত্র, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাসহ সমসাময়িক সব ইস্যু নিয়ে দেখুন বিবিসি বাংলার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎকার।
বিবিসি লাইভ!
বিবিসি বাংলার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত এই স্মরণিকায় আছে বিগত ৭৫ বছরে বিবিসি বাংলার সাংবাদিকদের কর্মজীবনের নানা কথা। পাওয়া যাচ্ছে অনলাইনে।

